/> পটিয়ায় ‘ডাকাতদের দেখে ফেলায়’ সাবেক পুলিশ সদস্যকে মারধর - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

পটিয়ায় ‘ডাকাতদের দেখে ফেলায়’ সাবেক পুলিশ সদস্যকে মারধর

 


চট্টগ্রামের পটিয়ায় ‘ডাকাতদলের’ বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছেন পুলিশের সাবেক এক সদস্য। ডাকাতদের দেখে ফেলায় তাকে মারধর করা হয় বলে ভাষ্য পুলিশের।


গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বাবুল ভট্টাচার্য (৭৮) পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক। 


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আগামীর সময়কে জানালেন, গতরাতে বাবুলের ভাতিজা প্রবীর ভট্টাচার্যের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। তারা সবাই শহরে থাকেন বলে বাড়িটি খালিই পড়ে ছিল। পাশেই বাবুলের বাড়ি। তিনিও শহরে থাকেন। তবে গতকাল বাড়ি গিয়েছিলেন।


ওসি বললেন, ‘রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়েছিলেন বাবুল। তার বক্তব্য অনুযায়ী সাত থেকে আটজন মুখোশধারী প্রবীরের ঘরের দরজার তালা ভাঙার সময় তিনি দেখে ফেলেন। এসময় দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। তাকে পটিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


ডাকাতেরা প্রবীরের বাড়ি থেকে নগদ ও স্বর্ণালংকার মিলিয়ে প্রায় আট লাখ টাকার মালামাল লুট করেছে বলে পুলিশকে জানিয়েছেন বাবুল।


ওসি জিয়াউলের দাবি, ‘এটা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। বিদ্যুৎ ছিল না। এই সুযোগে মাদকসেবী চোর-ছ্যাঁচড়া টাইপের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। যেহেতু তারা কেউ বাড়িতে থাকেন না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মামলা করলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad