সনাতন ডেস্ক : রংপুরে একই পরিবারের চারজন নিরীহ মানুষকে হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, রংপুরে সংঘটিত চারজনের হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হবে।
মানববন্ধনে সুবিচার প্রত্যাশী সচেতন নাগরিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কর্মসূচির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য, একটি নিরীহ পরিবারের চারজন মানুষের এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
Post Top Ad
Home
Unlabelled
রংপুরে একই পরিবারের চারজন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনের ডাক
রংপুরে একই পরিবারের চারজন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনের ডাক
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment