চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে (শিপইয়ার্ড) বিস্ফোরণে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত ও দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করলেও শ্রমিকদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে পাঁচজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

No comments:
Post a Comment