নিজস্ব প্রতিবেদক: পরৈকোড়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সুভাষ চন্দ্র চৌধুরী এবং সম্মানিত সাধারণ সম্পাদক স্বর্গীয় অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী (প্রশান্ত)-এর বিদেহী আত্মার সদগতি কামনায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, পরৈকোড়ায় এক প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬, এক প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সুভাষ চন্দ্র চৌধুরীর মুক্তিযোদ্ধই অবদান, পরৈকোড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্টায় অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়।
বক্তারা বিশেষভাবে স্মরণ করেন, স্বর্গীয় অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী (প্রশান্ত)-এর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও আজীবন জনকল্যাণে নিবেদিত ভূমিকার কথা। দীর্ঘদিন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে সেবাশ্রমের কার্যক্রম পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে সেবাশ্রমের ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সম্প্রসারিত হয়। পাশাপাশি একজন ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে একজন আদর্শ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর প্রজ্ঞা, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃষ্ণা গুহ। শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যনির্বাহী সদস্য নীলকান্ত দাশ (বিষু)এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরৈকোড়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি সাধন কান্তি দাশ, সহ-সভাপতি মিলন রায় চৌধুরী, নির্বাহী সদস্য অজিত কুমার দাশ এবং আনোয়ারা শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক সম্ভুনাথ চক্রবর্তী, বিভাষ চৌধুরী মহারাজ, বিশ্বজিৎ চৌধুরী, প্রকৌশলী প্রান্তিক চক্রবর্তী, শমিষ্ঠা চৌধুরী, হারাধন দাশসহ সেবাশ্রমের পরিচালনা পরিষদের সদস্য, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দুই ব্যক্তিত্বের স্মরণে বিশেষ প্রার্থনা, গীতাপাঠ ও নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তারা তাঁদের আদর্শকে ধারণ করে সমাজসেবা ও মানবকল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Post Top Ad
Home
Unlabelled
পরৈকোড়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী (প্রশান্ত)-এর প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত
পরৈকোড়া শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী (প্রশান্ত)-এর প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment