/> বান্দরবানে ভারী বর্ষণে বিপর্যস্ত পানিবন্দি মানুষের পাশে ইসকন কালাঘাটা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বান্দরবানে ভারী বর্ষণে বিপর্যস্ত পানিবন্দি মানুষের পাশে ইসকন কালাঘাটা

নিজস্ব প্রতিবেদক:- শান্ত পাল,
গত কয়েকদিনের টানা অতিরিক্ত ভারী বর্ষণ এবং পাহাড়ী ঢলের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু পরিবার আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এমন সংকটের মুহূর্তে দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের পরম কর্তব্য। আর তাই শ্রী শ্রী রাধা গিরিধারীমন্দির (ইসকন কালাঘাটা)-এর পক্ষ থেকে আজ দ্বিতীয় দিনেও পানিবন্দি মানুষের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও পরমেশ্বরের প্রসাদ (রান্না করা খাবার) বিতরণ করা হচ্ছে।
আমাদের ভক্তবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দুর্গত এলাকাগুলোতে খাবার পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। এই দুর্যোগ মুহূর্তে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি, কারণ একা কোনো সংগঠনের পক্ষে এই বড় বিপর্যয় সামাল দেওয়া কঠিন। তাই আপনার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ অথবা আর্থিক সহায়তার মাধ্যমে এই সেবা যজ্ঞে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার একটুখানি অবদান হয়তো একটি বিপন্ন পরিবারের মুখে অন্ন ও হাসি ফোটাতে পারে। আসুন, যার যার অবস্থান থেকে আমরা সবাই মিলে বান্দরবানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানবতার সেবায় এগিয়ে আসি। পরিবেশনে: শ্রী শ্রী রাধা গিরিধারীমন্দির, ইসকন কালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা।

No comments:

Post a Comment

Post Top Ad