নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রয়াত দক্ষিণ জেলা সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা সভাপতি অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্ত-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১০ জুলাই বিকেল ৪টায় নগরীর হিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ শোকসভায়,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় শোকসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর রনজিত কুমার দে, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
বক্তারা বলেন, প্রয়াত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্ত ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, মানবিক, পরোপকারী ও জনবান্ধব নেতা। সমঅধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবাধিকারের প্রশ্নে তিনি আজীবন নির্ভীক ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবসেবার চেতনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
শোকসভায় আরও বক্তব্য দেন শরৎ জ্যোতি চাকমা, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিষ্ণুযশা চক্রবর্তী, শেখর দত্ত, সাগর মিত্র, তাপস কান্তি দে, সাজীব বৈদ্য, মাস্টার শ্যামল দে, মোহাম্মদ হাবিব উল্লাহ, লায়ন সুজিত দাশ, অ্যাডভোকেট নীলু দাশ, আশীষ সিংহ, প্রণব দাশগুপ্ত, কল্লোল সেন, দিলীপ ঘোষ দীপু, মাস্টার গোপাল ঘোষ, মাস্টার রূপক শীল, পলাশ দাশ, অনুপ দাশ, অ্যাডভোকেট সুমন সরকার, গৌতম দাশ, রূপসী দাশ, অধ্যাপক শিপলু কুমার দে, মীনাক্ষী দেব, অ্যাডভোকেট জনি দে, উত্তম দাশ, উৎপল বড়ুয়া, অ্যাডভোকেট পিটু কুমার শীল, অ্যাডভোকেট বাপ্পা ঘোষ, অ্যাডভোকেট পংকজ নাথ, শাবলু মিত্র, মিঠু চৌধুরী, ইমন দত্ত,রতন শীল এবং অর্ক মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কনিষ্ট পুত্র প্রকৌশলী প্রান্তিক চক্রবর্তী।
পরে প্রয়াত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্তের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Post Top Ad
Home
Unlabelled
সমঅধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াইয়ে আজীবন স্মরণীয় থাকবেন অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্ত—শোকসভায় বক্তারা
সমঅধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াইয়ে আজীবন স্মরণীয় থাকবেন অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্ত—শোকসভায় বক্তারা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment