নিজস্ব প্রতিবেদক:-
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ শ্রী রামচন্দ্রের বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হিসেবে আলোচিত শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কে এম রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, "মামলায় মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং হরিদাস মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত।"
আদালতে হরিদাস চন্দ্র বলেন, "আমি একজন কৃষক ছিলাম, এখন মন্দির পরিচালনা করি। মন্দির করে যদি অপরাধী হই, তাহলে কিছু করার নেই। ভক্তদের দেওয়া অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা যেতে পারে।"
উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Post Top Ad
Home
Unlabelled
মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্রের ৪ দিনের রিমান্ড
মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্রের ৪ দিনের রিমান্ড
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment