/> মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণে আলোচিত হরিদাস - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণে আলোচিত হরিদাস

নিজস্ব প্রতিবেদক:- শান্ত পাল , ১৩ জুলাই ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং (অর্থ পাচার) মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে গত রোববার (১২ জুলাই) গভীর রাতে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল পলাশবাড়ী উপজেলার মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববারই দায়ের হওয়া এই মানিলন্ডারিং মামলায় হরিদাস চন্দ্রকে আসামি করা হয়েছে। এদিকে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনার পর এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, হরিদাস চন্দ্র সম্প্রতি বিশাল রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশব্যাপী আলোচনায় এলেও, গত জুন মাসে বিভিন্ন মহলের মতামত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে মন্দির কর্তৃপক্ষ নির্মাণকাজটি সাময়িকভাবে স্থগিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই তখন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্দির কমিটি জানিয়েছিল। বর্তমানে মামলার সুনির্দিষ্ট অভিযোগ বা তদন্তের অগ্রগতি সম্পর্কে সিআইডি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও, তদন্তের স্বার্থে তাদের প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad