/> নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গীতা শিক্ষার প্রসার জরুরি : পলাশ কান্তি নাথ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গীতা শিক্ষার প্রসার জরুরি : পলাশ কান্তি নাথ

সনাতন ডেস্ক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ (রণী) বলেছেন, ধর্ম ও নীতি শিক্ষার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। গুণীজনেরা সমাজের অমূল্য সম্পদ। কৃতীদের সম্মান জানালে সমাজ সমৃদ্ধ হয়। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গীতা শিক্ষার প্রসার জরুরি। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে সুপ্ত মানবিকতার উন্মেষ ঘটায়। ২৬ জুন (শুক্রবার) সর্বজনীন রাধাকৃষ্ণ ও রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার কলাউজান নিজতালুক মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহোৎসব পরিষদের প্রধান উপদেষ্টা সুনীল বিজয় দাশের সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন শ্রীমৎ সাক্ষীগোপাল ব্রহ্মচারী, অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সমাজসেবক সুভাষ চন্দ্র নাথ, লোহাগাডা উপজেলা পূজা পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, কৃষ্ণভক্ত সংঘের সভাপতি চন্দন দাশ, বান্দরবান জেলা কৃষ্ণভক্ত সংঘের প্রতিনিধি রতন দাশ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সমাজসেবক প্রশান্ত দাশ মহাজন ও সংগঠক শচীন্দ্র বাবু। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি হরিপদ দাশসহ সাবেক কৃতী কর্মকর্তা অনিল বিজয় দাশ, এড. বলরাম দাশ, বিজয় ভূষণ দাশ, পরিতোষ চক্রবর্তী, অনুপ কুমার দাশ, অসীম দেবনাথ ও রুপন কান্তি দাশকে সম্মাননা প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া পূজা পরিষদের সাবেক সভাপতি প্রসেনজিৎ পাল, মাস্টার রিটন বিশ্বাস, শিক্ষক মনোরঞ্জন দাশ, বাগীশিক কলাউজান ইউনিয়ন সম্পাদক সুকান্ত নাথ শুরুতে সাধারণ সম্পাদক পলাশ দাশ স্বাগত বক্তব্য রাখেন এবং নব নির্বাচিত সভাপতি অনুপ কুমার দাশ মানপত্র পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপদেষ্টা শিক্ষক প্রদীপ কুমার দাশ। সকালের অধিবেশনে হরিপদ দাশের সভাপতিত্বে মহোৎসব পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথের মাধ্যমে অভিষিক্ত করা হয়। - খবর বিজ্ঞপ্তির

No comments:

Post a Comment

Post Top Ad