/> ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বী যুবক অজয় দাসের ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম 'আব্দুল্লাহ্ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বী যুবক অজয় দাসের ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম 'আব্দুল্লাহ্

​শান্ত পাল , ময়মনসিংহ ২৭ জুন ২০২৬,,, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সুতিয়াখালি এলাকায় এক যুবক সনাতন (হিন্দু) ধর্ম পরিবর্তন করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের পূর্বের নাম 'অজয় দাস' পরিবর্তন করে নতুন নাম রেখেছেন 'আব্দুল্লাহ্'। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ্ (পূর্বতন অজয় দাস) সুতিয়াখালির জেলে পাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতি-নীতি, শান্তিময় বার্তা এবং আদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন। অবশেষে সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন।
​ধর্ম পরিবর্তনের পর আইনি প্রক্রিয়া হিসেবে তিনি স্থানীয় নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে এফিডেভিট (হলফনামা) সম্পন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে নিজের নতুন নাম ও ধর্ম পরিবর্তনের ঘোষণা দেন।

No comments:

Post a Comment

Post Top Ad