শান্ত পাল, ময়মনসিংহ।
২৭ জুন ২০২৬,,
সমগ্র বিশ্ব এখন মেতে উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফুটবল উন্মাদনায়। উত্তর আমেরিকার মাঠগুলোতে যখন পায়ের জাদুতে ঝড় তুলছেন ফুটবল তারকারা, ঠিক তখনই মাঠের বাইরে আধ্যাত্মিক চেতনার আলো ছড়াতে এক অনন্য মহোৎসবের সূচনা করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।
বিশ্বকাপের এই বিশাল মঞ্চে বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে আগত লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী মানুষের কাছে সনাতন ধর্মের শাশ্বত বাণী সংবলিত পবিত্র গ্রন্থ পৌঁছে দিচ্ছেন ইসকনের নিবেদিতপ্রাণ ভক্ত ও সংকীর্তন যোদ্ধারা।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর স্টেডিয়ামগুলোর বাইরে, ফ্যান জোন এবং জনবহুল এলাকাগুলোতে ইসকনের বিশেষ বুথ এবং ভ্রাম্যমাণ দল নিয়োজিত রয়েছে। ফুটবল অনুরাগীদের আনন্দের সাথে আধ্যাত্মিক শান্তি প্রদানের লক্ষ্যে শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবতমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষের সুবিধার্থে তাদের নিজস্ব ভাষায় অনূদিত গ্রন্থ তুলে দেওয়া হচ্ছে ভক্তদের হাতে।
ইসকন ভক্তরা জানান, এই মহতী উদ্যোগের মূল অনুপ্রেরণা হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপামূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ সবসময় বলতেন, জগতের দুঃখ-কষ্ট দূর করতে এবং মানুষের মাঝে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে তাঁর অনূদিত আধ্যাত্মিক গ্রন্থগুলো মানবসমাজের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া প্রয়োজন। আজ তাঁরই দিব্য নির্দেশনাবলীকে পাথেয় করে বিশ্বকাপের মতো এক বৈশ্বিক মিলনমেলাকে বেছে নেওয়া হয়েছে গ্রন্থ বিতরণের এই মহা যজ্ঞের জন্য।
এক ভক্তের ভাষায়: বিশ্বকাপ যেমন সারাবিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথে, তেমনি শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী মানুষকে পরমাত্মার সাথে যুক্ত করে। ভিন্ন ভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতির ফুটবলপ্রেমীরা যেভাবে পরম আগ্রহে এই আধ্যাত্মিক গ্রন্থগুলো গ্রহণ করছেন, তা সত্যিই দেখার মতো।"
বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল সমর্থকরা ইসকনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন। খেলার মাঠের উত্তেজনা আর উত্তেজনার মাঝে এই গ্রন্থগুলো তাদের মনে এক টুকরো মানসিক প্রশান্তি বয়ে আনছে বলে জানান অনেক পাঠক।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং ইসকনের এই গ্রন্থ বিতরণ কর্মসূচির মেলবন্ধন প্রমাণ করে দিল—দেহ ও মনের সুস্থতার জন্য যেমন খেলাধুলার প্রয়োজন, তেমনি আত্মার খোরাক ও বিশ্বশান্তির জন্য আধ্যাত্মিক জ্ঞানের কোনো বিকল্প নেই।
Post Top Ad
Home
Unlabelled
ফুটবল বিশ্বকাপের বিশ্বমঞ্চে ইসকনের অনন্য উদ্যোগ: ২০০+ দেশের ভক্তদের মাঝে গ্রন্থ বিতরণ
ফুটবল বিশ্বকাপের বিশ্বমঞ্চে ইসকনের অনন্য উদ্যোগ: ২০০+ দেশের ভক্তদের মাঝে গ্রন্থ বিতরণ
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment