/> কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বিজয় সরকার-সিলেট বিভাগীয় ব্যুরো চিফ - সনাতন টিভি

সিলেটে কাশ্যপ কল্যাণ পরিষদের জেলা শাখার ২২তম এবং বিভাগীয় শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সমাজকল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় উন্নয়নে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


শনিবার (২০শে জুন) নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও জাতিগত ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কাশ্যপ কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের যেকোনো গঠনমূলক উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব। সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাশ বাচ্চু এবং মহালক্ষ্মী গ্রীবা পীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন।

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধান বক্তার বক্তব্যে কাশ্যপ কল্যাণ পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং ঐতিহ্য সংরক্ষণে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা কাশ্যপ কল্যাণ পরিষদের কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস এবং সহ-সাধারণ সম্পাদক ক্ষিতিশ সরকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। বক্তারা সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


 

No comments:

Post a Comment

Post Top Ad