/> জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশসেরা মৌলভীবাজারের সনাতনী কন্যা ঐশী নন্দী - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশসেরা মৌলভীবাজারের সনাতনী কন্যা ঐশী নন্দী

সনাতনী কন্যা ঐশী নন্দী


বিজয় সরকার,সিলেট বিভাগীয় ব্যুরো চিফ - সনাতন টিভি

মৌলভীবাজারের কৃতী শিক্ষার্থী ঐশী নন্দী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের ৮টি বিভাগের সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক কুইজ (ইংরেজি) বিভাগে ১ম স্থান এবং উপস্থিত বক্তৃতা বিভাগে ২য় স্থান অর্জন করে সে।
গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


ঐশী নন্দী মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার রতন নন্দী ও সুচনা নন্দীর কন্যা। সে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতায় জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে ইংরেজি কুইজে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

ঐশীর মা সুচনা নন্দী বলেন, “ঐশীর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সকলের আশীর্বাদে সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা চাই সে ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করুক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, “ঐশী আমাদের বিদ্যালয়ের গর্ব। তার একাগ্রতা, মেধা ও পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
মৌলভীবাজারের এই ক্ষুদে শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক-শিক্ষার্থীসহ সমগ্র জেলার মানুষ। তার এই অর্জন জেলার শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad