/> শ্রীমঙ্গলে এসএসসি ব্যাচ ২০২২-এর শিক্ষার্থীদের উদ্যোগে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা অনুষ্ঠিত হবে - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শ্রীমঙ্গলে এসএসসি ব্যাচ ২০২২-এর শিক্ষার্থীদের উদ্যোগে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা অনুষ্ঠিত হবে

শ্রী শ্রী মঙ্গলচণ্ডী

পল্লব আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি :

ধর্মীয় চেতনা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশে তরুণ প্রজন্মের ব্যতিক্রমী উদ্যোগে আগামী ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইছামতী চা বাগানের ভীমশী এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা, পুষ্পাঞ্জলি ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান।

ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচ ২০২২-এর সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে এলাকার সনাতনী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ভক্তবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানসূচিতে রয়েছে মঙ্গলচণ্ডী মায়ের পূজা-অর্চনা, চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, ভক্তিমূলক প্রার্থনা, ধর্মীয় আলোচনা এবং দেশ, জাতি ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা। আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজকদের অন্যতম প্রতিনিধি শ্রী অপু পাল বলেন, “আমরা চাই তরুণ সমাজ ধর্মীয় মূল্যবোধ ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক। শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক—এই প্রার্থনা নিয়েই আমাদের এ আয়োজন।”

তিনি আরও জানান, এই পূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি প্রয়াস। পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করছেন।

আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সনাতনী সমাজের সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজার শুভক্ষণকে সার্থক ও মহিমান্বিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

ধর্মীয় ভক্তি, শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিতব্য এ আয়োজন এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


No comments:

Post a Comment

Post Top Ad