/> অধিকার ও স্বার্থ রক্ষায় নিউইয়র্কে বিশাল র‍্যালি ২৩ জুন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

অধিকার ও স্বার্থ রক্ষায় নিউইয়র্কে বিশাল র‍্যালি ২৩ জুন

 



নিউইয়র্ক, প্রতিনিধি: আগামী ২৩ জুনের নির্বাচনকে সামনে রেখে সনাতনী সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার দাবিতে এক বিশাল র‍্যালির আয়োজন করেছে Hindu Democratic Club of America

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিতব্য এই র‍্যালিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন সম্মানিত সিনেটর, কংগ্রেসম্যান, কংগ্রেসওম্যানসহ নিউইয়র্কের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানটিতে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে NAVA, NYPI & Associates, South Asians of New York Inc. এবং America Democratic Club

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সুপরিচিত সমাজসেবী শক্তি ডি. গুপ্তা। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করা হবে।

র‍্যালিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad