নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া এলাকার সিরাজ নজরুল হাট (নিতাই বাজার) সংলগ্ন একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম রুপালি সরকার (৩৬)। তিনি স্থানীয় দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকার (আমাতু)-এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সিরাজ নজরুল হাট এলাকার ওই আমবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ বা গলা চেপে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকায় উদ্বেগ ও তদন্ত শুরু
এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার পেছনের আসল রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।
Post Top Ad
Home
Unlabelled
দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: হত্যার সন্দেহ
দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: হত্যার সন্দেহ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment