অথচ জেলা শহরেই ১৯৮৭ সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী মাতৃ মন্দিরের চিত্র যেন পুরো উল্টো! একেবারে সবকিছুর অন্তরালে! নেই কোন বিন্দুমাত্র বাহ্যিক সহযোগিতা ও উন্নয়ন। জরাজীর্ণ অবস্থা।
শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী মাতৃ মন্দির, রাঙ্গামাটি জেলার আসামবস্তি ৬নং পৌর ওয়ার্ডের ব্রাহ্মণটিলা নুয়াদাম নিবাসী দুই সহোদর অধীর কান্তি দে ও সুধীর কান্তি দে, নিজেদের উদ্যোগেই নিজেদের ভূমির উপর ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন।
তাদের স্বপ্ন ছিল সকলের সহযোগিতায় এক সময় এই মন্দির সর্বজনীন রূপ নেবে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই রয়ে গেছে জরাজীর্ণ। এখনো ছোট টিনের ছাউনিতে বেড়া দেওয়া এক রুমের একটি মন্দির, আর সেখানেই মা সরস্বতী অধিষ্ঠিত।
সাধ্যমত পরিসরে সরস্বতী মায়ের বাৎসরিক ও নিত্যপূজা সহ পালিত বিভিন্ন পূজার সমস্ত কিছুর যোগান দিয়ে এসেছেন অধীর কান্তি দে ও সুধীর কান্তি দে নিজেদের পরিবার থেকেই।
সম্প্রতি স্থানীয় প্রবীণ ও নবীন কিছু সনাতনীর উদ্যোগে রাঙ্গামাটি সনাতন যুব পরিষদের সাংগঠনিক সহযোগিতায় গঠিত হয়েছে উপদেষ্টা ও পরিচালনা কমিটি। উদ্যোক্তা সহোদর শ্রী অধীর দে ও শ্রী সুধীর দে ভূমিদাতা হিসেবে নিজেদের ভূমি দানপত্র সম্পাদন করে তা হস্তান্তর করেন পরিচালনা কমিটির কাছে।
শুক্রবার (২৬ জুন) সকালে মন্দির প্রাঙ্গণে হিন্দু এইড ইউকে (যুক্তরাজ্য) সংগঠনের পৃষ্ঠপোষকতায়, রাঙ্গামাটি সনাতন যুব পরিষদের সহযোগিতায় স্থানীয় সনাতনী শিশু কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পূর্ব শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী মাতৃ মন্দির পরিচালনা কমিটির শপথ বাক্য পাঠ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু এইড ইউকে'র সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শ্রী অনুপম সাহা -এফসিএ, অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন সনাতন যুব পরিষদ রাঙ্গামাটির সভাপতি শ্রী অজিত শীল, সাধারণ সম্পাদক শ্রী রাজু শীল, পূজা ফ্রন্ট রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক সেন্টু চৌধুরী, স্থানীয় সনাতনী গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইভান পালিত।
এই প্রথম গঠিত শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী মাতৃ মন্দির পরিচালনা কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন শ্রী নির্মল চক্রবর্তী, শ্রী অধীর দে, শ্রী সুধীর দে, শ্রী তাপস কান্তি দত্ত, শ্রী পরিমল কান্তি দে, শ্রী মন্টু চৌধুরী, শ্রী বিমল চক্রবর্তী, শ্রী চন্দন চক্রবর্তী।
২৭ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী সরস্বতী মাতৃ মন্দির পরিচালনা কমিটিতে আছেন সভাপতি - শ্রী ঈশান কান্তি ধর, সহসভাপতি - শ্রী দোলন কান্তি দে, সহসভাপতি - শ্রী সৌরভ চক্রবর্তী, সহসভাপতি - শ্রী শিমূল চক্রবর্তী, সহসভাপতি - শ্রী রনি চৌধুরী (রাম), সাধারণ সম্পাদক - শ্রী শিমূল দে, সহসাধারণ সম্পাদক - শ্রী সবুজ চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক - শ্রী সাগর কান্তি দে, অর্থ সম্পাদক - শ্রী মৃত্যুঞ্জয় দে, সহ অর্থ সম্পাদক - শ্রী শুভ দে, সহ অর্থ সম্পাদক - শ্রী রকি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক - শ্রী পিন্টু শীল, সহ সাংগঠনিক সম্পাদক - শ্রী রিন্টু দে, দপ্তর সম্পাদক - শ্রী সুস্ময় ভট্টাচার্য, সহ দপ্তর সম্পাদক - শ্রী হৃদয় কান্তি দে, প্রচার সম্পাদক - শ্রী মিঠন দে, সহ প্রচার সম্পাদক - শ্রী শান্ত চক্রবর্তী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা - শ্রীমতি মৈত্রী চক্রবর্তী, উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা - শ্রীমতি তনুশ্রী চক্রবর্তী, প্রধান পুরোহিত - শ্রী শ্যামপ্রসাদ চক্রবর্তী, উপ প্রধান পুরোহিত - শ্রী সমির চক্রবর্তী, সদস্য - শ্রী অপূর্ব চক্রবর্তী, শ্রী অমিত মজুমদার, শ্রী শুভ মজুমদার, শ্রী অনির্বাণ নাথ, শ্রী আদিত্য ঘোষ, শ্রী যতন দাশ।
প্রতিষ্ঠার পর থেকে ৩৯ বছরে জরাজীর্ণ এই সরস্বতী মন্দির প্রসঙ্গে সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি'র সভাপতি শ্রী অজিত শীল বলেন, "দীর্ঘদিন ধরে মন্দিরটি অযত্নে জরাজীর্ণ, প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা পরিবারদ্বয় নিজেদের সাধ্যমত করে চলেছে এতদিন, সংকট ও সীমাবদ্ধতায় উল্লেখযোগ্য কোন পরিবর্তন আনতে পারেনি। রাষ্ট্র ও সনাতনী সমাজের অকৃত্রিম সামর্থ্যবান সকলের কাছে আকুল আবেদন, সকল রাজনীতির উর্ধ্বে সকলের সহযোগিতার হাত প্রসারিত হোক, বিদ্যার দেবী, জ্ঞানের দেবী মা সরস্বতীর চরণে সকলের প্রার্থনার দ্বার অবারিত হোক, প্রয়োজনের তাগিদেই মায়ের পরিচ্ছন্ন ও পাকা মন্দির গড়ে উঠুক- এমনটাই প্রত্যাশা, এই লক্ষ্যে যেন সদ্য গঠিত মন্দির পরিচালনা কমিটি সকলের আন্তরিকতায় দৃঢ় ভাবে এগিয়ে যায়।"


No comments:
Post a Comment