/> ময়মনসিংহের তারাকান্দায় মধ্যরাতে কালী মন্দিরে ভাঙচুর ও লুটপাট, - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ময়মনসিংহের তারাকান্দায় মধ্যরাতে কালী মন্দিরে ভাঙচুর ও লুটপাট,

ময়মনসিংহ প্রতিনিধি, শান্ত পাল। ২৬ জুন ২০২৬ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাতের আঁধারে একটি সার্বজনীন কালী মন্দিরে ভাঙচুর ও লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গত ২৫শে জুন (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাতে উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়ায় এই ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক রাত ১.০০ টা থেকে ভোর ৪.০০ টার মধ্যে একদল অজ্ঞাত উগ্র দুর্বৃত্ত নাথপাড়ার স্বর্গীয় মনমোহন দেবনাথ (চিন্তা) মহাশয়ের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে হামলা চালায়। দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে ঢুকে দেব-দেবীর মূর্তি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুটপাট করে পালিয়ে যায়। ভোরের দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এই ঘটনার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, ময়মনসিংহ জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার কঠোর শাস্তি দাবি করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যেন এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।" বৃহত্তর ময়মনসিংহের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি অক্ষুণ্ণ রাখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও হিন্দু ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad