সিলেট বিভাগীয় ব্যুরো চিফ -
১৩ জুন ২০২৬ইং
গাইবান্ধার পলাশবাড়ীতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে ব্যানারে থাকা প্রভু শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা দিয়ে আঘাত করে অবমাননার অভিযোগে গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভগবান শ্রী রামচন্দ্র কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। তাঁর পবিত্র প্রতিকৃতিকে অবমাননা করা শুধু একটি ধর্মীয় প্রতীকের অবমাননা নয়, বরং সমগ্র সনাতন সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ন্যক্কারজনক ও হৃদয়বিদারক ঘটনা সনাতনী সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে এবং সর্বস্তরের ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং উসকানিমূলক পরিবেশ তৈরির এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সনাতন টিভিকে সংগঠনটির সহ-সভাপতি রাজেশ বৈদ্য জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের নেতৃত্বে বৃহত্তর মানববন্ধন ও শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, "প্রভু শ্রী রামচন্দ্র আমাদের চেতনা, আদর্শ ও বিশ্বাসের প্রতীক। তাঁর অবমাননা কোনো সনাতনী হৃদয় মেনে নিতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"
মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয় সকল সনাতনী ভাই-বোনদের শান্তিপূর্ণ, সংযত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
এ ঘটনায় সনাতনী সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
Post Top Ad
Home
Unlabelled
শ্রীরামের প্রতিকৃতিতে অবমাননা মৌলভীবাজারে বৈদিক এর বিবৃতি ও মানববন্ধন এর প্রস্তুতি
শ্রীরামের প্রতিকৃতিতে অবমাননা মৌলভীবাজারে বৈদিক এর বিবৃতি ও মানববন্ধন এর প্রস্তুতি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment