গোয়ালন্দের ইউএনও সাথী দাস এবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ
প্রশাসনিক দক্ষতা, সততা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ইউএনও সাথী দাস।
মাঠপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে। তার এই গৌরবময় অর্জনে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এবং এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে জনগণের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
Post Top Ad
Home
Unlabelled
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের সাথী দাস
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের সাথী দাস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment