/> হবিগঞ্জে হিন্দু এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের পর হত্যার অভিযোগ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

হবিগঞ্জে হিন্দু এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের পর হত্যার অভিযোগ

০২ জুন ২০২৬ইং বিজয় সরকার,সিলেট বিভাগীয় ব্যুরো চিফ হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নদী দাস (১৬) আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের আইনজীবী সহকারী দিলিপ দাসের সঙ্গে নদী দাসের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একটি মন্দির কর্তৃপক্ষ তাদের বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। অভিযোগ রয়েছে, গত রোববার (৩১ মে) সকালে দিলিপ দাস নদীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে রাত প্রায় ৮টার দিকে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা থেকে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় নদীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, উদ্ধার করার সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বিষয় নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এটি ধর্ষণ, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে।” এদিকে নদী দাসের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad