/> শ্রীমঙ্গলে শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির ও বিগ্রহের শুভ উদ্বোধন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শ্রীমঙ্গলে শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির ও বিগ্রহের শুভ উদ্বোধন

শ্রী শ্রী শাশ্বত বাসুদেব মন্দির


পল্লব আচার্য্য, শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির এবং শ্রীশ্রী বাসুদেবের বিগ্রহ। বুধবার (২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) শহরের কালীঘাট রোডস্থ মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মাঙ্গলিক ধ্বনির মধ্য দিয়ে মন্দির প্রতিষ্ঠা এবং শ্রীশ্রী বাসুদেব বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও পূজা-অর্চনা সম্পন্ন করা হয়। এ সময় ভক্তদের ভক্তিমূলক স্তোত্রপাঠ, কীর্তন ও প্রার্থনায় পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

মন্দির উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্ত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শ্রীশ্রী শাশ্বত বাসুদেব মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীমঙ্গলের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে ভক্তদের নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় শিক্ষা এবং আধ্যাত্মিক চর্চার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মন্দিরটি ভক্ত ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নবপ্রতিষ্ঠিত এই মন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য ভক্তি, সাধনা ও সেবার এক পবিত্র কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন 

No comments:

Post a Comment

Post Top Ad