![]() |
| শ্রী শ্রী সার্বজনীন দুর্গা বাড়ি |
পল্লব আচার্য্য (শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি ) :
মৌলভীবাজার জেলার সুন্দর মন্দির গুলোর একটি ‘
শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ি ’ মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গলে আজ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪টায় শঙ্খধ্বনি,উলুধ্বনি ও মাঙ্গলিক ধ্বনির মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা উৎসবের শুভ সূচনা হবে। বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীশ্রীচণ্ডী কীর্তন, পরিবেশনায় থাকবেন প্রফেসর বিষ্ণুপদ রায় চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যা ৬টায় শ্রীশ্রীগীতা পারায়ণ অনুষ্ঠিত হবে, পরিবেশনায় গীতাপীঠ পারমার্থিক পরিবার,শ্রীমঙ্গল। রাত ৮টায় শুরু হবে মাতৃ সংগীত,পরিবেশনায় স্থানীয় শিল্পীবৃন্দ।
আগামীকাল ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (বুধবার): সকাল ৭টায় বেদমন্ত্র ধ্বনিতে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে সংকল্প গ্রহণ। সকাল ৮টায় একযোগে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী বিষ্ণুপূজা, শ্রীশ্রীমহাদেব পূজা, শ্রীশ্রীমধুসূদন পূজা, শ্রীশ্রীদুর্গা পূজা, শ্রীশ্রী বাস্তুপূজা, শ্রীশ্রীচণ্ডী পূজা,শ্রীশ্রীনবগ্রহ পূজা এবং শ্রীশ্রী শান্তিকুম্ভ পূজা।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন শ্রী জয়ন্ত ভট্টাচার্য্য, প্রভাষক,দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ,শ্রীমঙ্গল। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি প্রদান,এবং দুপুর ১২টায় ভোগরাগ।
দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও সন্ধ্যারতি। সন্ধ্যা ৭টায় শুরু হবে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও গীতা কীর্তন, পরিবেশনায় গীতাঙ্গন (গীতাচর্চা কেন্দ্র), শ্রীমঙ্গল। রাত ৮টা ৩০ মিনিটে থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ। রাত ৯টা ৩০ মিনিটে এই পবিত্র উৎসবের শুভ সমাপ্তি ঘোষণা করা হবে।


No comments:
Post a Comment