খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকা ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা এবং অপু ধরের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্পনা ধর ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় তার পরিহিত ওড়না হঠাৎ অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নাটি তার গলায় শক্তভাবে আটকে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:
Post a Comment