/> ভগবান রামচন্দ্রের ছবিতে জুতাপেটা ও বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি: জড়িতদের শাস্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ভগবান রামচন্দ্রের ছবিতে জুতাপেটা ও বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি: জড়িতদের শাস্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি এবং একটি সাম্প্রদায়িক শক্তির মিছিলে শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ১৪ জুন রবিবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে দেশের একটি চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। একই সাথে, একটি সাম্প্রদায়িক মিছিলে প্রকাশ্যে শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটা করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, উগ্রপন্থী এই চক্রটি বিভিন্ন সামাজিক মাধ্যম ও প্রচারণায় উস্কানিমূলক ‘ট্যাগ’ ব্যবহার করে রাজধানীসহ সারা দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াচ্ছে। নেতৃবৃন্দের আশঙ্কা, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যেকোনো মুহূর্তে দেশজুড়ে বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার রূপ নিতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। দেশের সার্বিক অসাম্প্রদায়িক পরিবেশ ও স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তারা এই সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে এবং জড়িত অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানান। একই সাথে, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে দেশের সমস্ত অসাম্প্রদায়িক নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad