চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের "দত্ত ভবন"স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) মহোদয়ের বাড়ীতে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ দু’দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। অখণ্ড সমবেত উপাসনা, অন্নপূর্ণা মায়ের আরতি,উষা কীর্তন,চণ্ডী পাঠ,গঙ্গা মায়ের আবাহন,মধুসূদন নামসংকীর্তন ও ভোগ নিবেদন, অধিবাস কীর্তন, লীলা কীর্তন, নৃত্য অনুষ্ঠান, ধর্মীয় সংগীতাঞ্জলি,স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল)স্মৃতি গীতা বৃত্তি পরীক্ষা,মহিলাদের ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ছোটদের মৌখিক গীতাপাঠ, পুরস্কার ও সনদপত্র বিতরণ, 'বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতা' শীর্ষক মহতী ধর্মীয় সম্মেলন। গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য করেন শ্রীমৎ ভবানন্দ ব্রহ্মচারী, সহযোগী ছিলেন পন্ডিত ছোটন চক্রবর্ত্তী ও রনি চক্রবর্ত্তী।উপস্থিত ছিলেন রণনাথ ব্রহ্মচারী, ওমকার ব্রহ্মচারী। গীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক অমিত সেন গুপ্ত, সনাতন দাশ,প্রিয়তোষ সরকার রাসু,শোভন রায়,বাবলু রুদ্র,শিমন বসাক প্রমুখ। চণ্ডীপাঠ করেন প্রতুল চৌধুরী। অখণ্ড সমবেত উপাসনায় অংশগ্রহণ করেন মুজাফরাবাদ অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দ।অধিবাস কীর্তন পরিবেশন করেন সুধামা দাশ সুজন।লীলা কীর্তন করেন অঙ্কুশ দে।মধুসূদন নাম সংকীর্তন পরিবেশন ও ভোগ নিবেদন করেন পুরোহিত শিবু ভট্টাচার্য্য।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতা শীর্ষক মহতী ধর্মীয় সম্মেলনের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক প্রফেসর ড. তাপসী ঘোষ রায়,প্রধান অতিথি শম্ভু দাশ,উদ্বোধক অধ্যাপক বনগোপাল চৌধুরী, মহান অতিথি অধ্যক্ষ মনোজ কুমার দেব, প্রধান বক্তা প্রভাষক পলাশ কান্তি নাথ রণী,বিশেষ অতিথি শ্যামল বিশ্বাস,শিক্ষক দেবাশীষ দে, রাজীব সেন,স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দত্ত,সভাপতিত্ব করেন অজিত দত্ত পুলক, সঞ্চালনায় মিশন দত্ত সপু। সনাতন ধর্মীয় ব্যান্ড 'টিম পার্থ সারথীর' পরিবেশনায় ধর্মীয় সংগীতাঞ্জলীতে সংগীত পরিবেশন করেন জহরলাল বিশ্বাস,বাবুকৃষ্ণ দাশ,রুমি,জিত,কণিকা,পূজা,পাপিয়া। পরিচালনা করেন অঞ্জন বিশ্বাস টাংকু, যন্ত্রানুসঙ্গে ছিলেন শিপলু দাশ,এস.এম জয়,লিপছন নন্দী, তপু, রাহুল, রাধেশ্যাম দাশ।
স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) স্মৃতি গীতা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শ্রীশ্রী ঠাকুর বাড়ী গীতা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ,এতে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক টুম্পা চক্রবর্ত্তী সহযোগিতায় বর্ষণ দত্ত ইমন,প্লাবন ঘোষ।দুপুরে আগত অসংখ্য ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়,অন্নপ্রসাদ পরিবেশন /বিতরণে ছিলেন পাচক মধু বিশ্বাস ও মুজাফরাবাদ পল্লী উন্নয়ন সংস্থার সকল সদস্য বৃন্দ। নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদীয়মান নৃত্য শিল্পী স্বস্তিকা দত্ত স্বস্তি, ঋদ্ধি দত্ত।ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ,বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ,নৃত্য ও সংগীতানুষ্ঠানে, অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।পরিশেষে নিখিল বিশ্বের কুশল কামনায় হরিনাম সংকীর্তন সহকারে শান্তি বাচনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments:
Post a Comment