/> সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকায় পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) বড় আনদার পুকুর খননের সময় এ মূর্তিটি পাওয়া যায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মূর্তিটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং এটি দেখতে অনেক পুরোনো ও শৈল্পিক নিদর্শনের মতো। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি প্রাচীন কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।


খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধার হওয়া কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।


এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব ও প্রকৃত বয়স নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad