/> বারহাট্টায় ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার : সত্যতা নিশ্চিতে সুষ্ঠু তদন্তের দাবি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বারহাট্টায় ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার : সত্যতা নিশ্চিতে সুষ্ঠু তদন্তের দাবি

শান্ত পাল। ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নেত্রকোনায় বারহাট্টায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অনয় কান্তি রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তিই এই পোস্টটি করেছেন কি না, তা নিশ্চিত হতে গভীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও তার নিকটজনেরা।



ঘটনা সূত্রে জানা যায়, অনয় কান্তি রায়ের ফেসবুক আইডি থেকে একটি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হলে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বারহাট্টা থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে বা ফেক আইডির মাধ্যমে অন্যকে ফাঁসানোর ঘটনা অহরহ ঘটছে। তাই এই পোস্টটি অনয় নিজে করেছেন, নাকি অন্য কেউ তার আইডি ব্যবহার করে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে—সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


এলাকাবাসী এবং সচেতন সমাজ আশা প্রকাশ করেছেন যে, পুলিশ প্রশাসন কোনো ধরনের আবেগ বা চাপের বশবর্তী না হয়ে নিরেট তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত করবে পুলিশ কিন্তু তদন্ত চলাকালীন কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়।


জেলা প্রশাসনের দৃশ্য আকর্ষণ করছি আশা করছি সঠিক তদন্ত করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad