চট্টগ্রামে বর্ণিল আয়োজনে ‘টিম আরাধ্যা’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আন্দরকিল্লা গুরুধাম প্রাঙ্গণে আধ্যাত্মিক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন মিউজিক্যাল গ্রুপ ‘টিম আরাধ্যা’। সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আদর্শকে সুরের মূর্ছনায় সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ৯ মে শনিবার এই সংগীত দলটির যাত্রা শুরু হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁশখালী জলদি শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব আশুতোষ সরকার, বাংলাদেশ মানবকল্যাণ ফোরামের উপদেষ্টা ও রাউজান অন্নদা ঠাকুর আদ্যাপীঠের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, বাগীশিক চট্টগ্রাম জেলা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রনি) এবং চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক প্রবাস কুমার দে, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, বাংলাদেশ মানবকল্যাণ ফোরামের সভাপতি লায়ন শিমুল নন্দী, সনাতন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশ গুপ্ত এবং চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত চৌধুরী (আপন)।
রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী জুয়েল দে। এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লব খাস্তগীর, সুধীর দে, নন্দ গোপাল চৌধুরী, সুজল চক্রবর্ত্তী, উজ্জ্বল দে, রুপন সরকার, রুপন দাশ ও অভি চৌধুরী, রিপন কান্তি নাথসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, সনাতন ধর্মীয় কৃষ্টি, ঐতিহ্য এবং শাশ্বত মূল্যবোধকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় হোক টিম আরাধ্যার মূল লক্ষ্য। সুরের মূর্ছনায় ধর্মীয় আদর্শকে তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তারা সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

No comments:
Post a Comment