/> রাঙ্গামাটি বিলাইছড়ি ত্রিপুরাপল্লী সহ তিনটি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাঙ্গামাটি বিলাইছড়ি ত্রিপুরাপল্লী সহ তিনটি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

 



বিলাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ বসতঘর, নিঃস্ব ৫ পরিবার


বিলাইছড়ি, ১৮ মার্চ ২০২৬

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুর্গম পানছড়ি ত্রিপুরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, মোট ৮টি পরিবার নিয়ে গঠিত ছোট এই পাড়াটিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং ৫টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের সমস্ত সহায়-সম্বল হারিয়ে বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— যাদুমনি ত্রিপুরা (৮ সদস্য), বামহা ত্রিপুরা (৭ সদস্য), সুইচন্দ্র ত্রিপুরা (৬ সদস্য), সুবল ত্রিপুরা (৩ সদস্য) এবং মথি ত্রিপুরা (৪ সদস্য) পরিবার।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের ঘরবাড়ির পাশাপাশি খাদ্য, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।


এ ঘটনায় স্থানীয়ভাবে ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad