/> বান্দরবানে পাহাড়ের দেড়শ’ ফুট নীচ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বান্দরবানে পাহাড়ের দেড়শ’ ফুট নীচ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

 


বৃহস্পতিবার, ১৯ মার্চ

বান্দরবানে পর্যটন মেঘলা থেকে দেড়শত ফুট খাদে থেকে পাহাড়ের নিচে পড়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে এখনো জানা যায়নি।


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও মেয়ের বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ী মেঘলার কানা পাড়া এলাকায়।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে মা ও তার মেয়েকে খোঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। অনেক খোঁজাখুজির পর গহীন এলাকার দেড়শত ফুট পাহাড়ের নিচে পড়ে মা-মেয়েকে থাকতে দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।


এদিকে ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।


এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad