/> সাতক্ষীরায় হিন্দু তরুণ চিকিৎসক ডা. সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সাতক্ষীরায় হিন্দু তরুণ চিকিৎসক ডা. সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার


 

সাতক্ষীরায় হিন্দু তরুণ চিকিৎসক ডা. সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় নিজ বাসভবন থেকে হিন্দু তরুণ চিকিৎসক ডা. সজীব দত্তের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ডা. সজীব দত্ত সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং তপন কুমার দত্তের ছোট ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর ইন্টার্নশিপ শেষ করেন। এরপর উচ্চতর চিকিৎসা শিক্ষার জন্য লন্ডনে যান। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে তার মা কাঞ্চন দত্ত পূজার জন্য তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে

ডা. সজীব দত্তের মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকে তার এই অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad