অজয় মিত্র, রাঙ্গামাটি প্রতিনিধি
আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) পার্বত্য জেলা রাঙ্গামাটির আসামবস্তি শ্রী শ্রী শীতলা মাতৃ মন্দিরে মায়ের বাৎসরিক পূজা ও নানান মাঙ্গলিক আয়োজন অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী আয়োজনে রয়েছে, সকাল ৯টায় শ্রী শ্রী শীতলা মায়ের পূজা, পৌরহিত্য করবেন শ্রী নির্মল চক্রবর্তী, বেলা ১১টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ করবেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী বিমল চক্রবর্তী, সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা, রাত ৮টায় ধর্মীয় নাটক পরিবেশনায় 'টিম চক্রধারা', রাত ৯টায় 'টিম প্রাইম রোজ' ও জলসা অঙ্গনের পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। উৎসব অঙ্গনেই থাকছে আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণ।
সম্প্রীতির এই হৃদ পাহাড়ের শহরে শ্রী শ্রী শীতলা মাতৃ মন্দিরের বাৎসরিক আয়োজনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক উপস্থিতি প্রত্যাশা করেছেন পূজা ও উৎসব আয়োজক কমিটি।

No comments:
Post a Comment