/> মীরসরাইয়ে মুক্তিযোদ্ধা জগ্যেশ্বর জলদাস ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মীরসরাইয়ে মুক্তিযোদ্ধা জগ্যেশ্বর জলদাস ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

 


মীরসরাই প্রতিনিধি: 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের জলদাসপাড়ায় এক চাঞ্চল্যকর হামলার ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জগ্যেশ্বর জলদাস ও তাঁর ভাই ধনেশ্বর জলদাসকে জলদাসপাড়ার এক সন্ত্রাসী জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মন্দিরের সামনে হামলা চালায়।


অভিযোগ অনুযায়ী, স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি দলবল নিয়ে জগ্যেশ্বর জলদাস ও ধনেশ্বর জলদাসকে তাদের বসতঘর থেকে তুলে নিয়ে যায় এবং স্থানীয় মন্দিরের সামনে নিয়ে নির্মমভাবে হামলা করে। এ সময় দুই ভাই চিৎকার করলে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সন্ত্রাসী বালি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।


পরবর্তীতে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জগ্যেশ্বর জলদাস ও ধনেশ্বর জলদাসকে উদ্ধার করেন।


এই ঘটনার পর পুরো জলদাসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তির উপর এমন হামলার ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ, উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।


এলাকাবাসী স্থানীয় প্রশাসনের নিকট উক্ত ঘটনার বিচারের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad