/> জাবির হল থেকে হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জাবির হল থেকে হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে অরূপ রতন কনিস্ক নামে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।



হল সূত্রে জানা যায়, অরূপ রতন শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন। বুধবার সকাল থেকে সহপাঠীরা তাকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাননি। পরে দুপুর আনুমানিক দুইটার দিকে তার কক্ষের দরজায় নক করা হলেও ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হলে এক শিক্ষার্থী জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়।


শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঘটনাটি সম্পর্কে হল প্রশাসন জানতে পারে। খবর পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়। পরে প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়।



তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে মেডিকেল কর্মকর্তা ও পুলিশের পর্যবেক্ষণে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।



আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি আনুমানিক ১০ থেকে ১২ ঘণ্টা আগে ঘটেছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad