/> ঠাকুরগাঁওে রাতের আঁধারে ৬ শত কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ঠাকুরগাঁওে রাতের আঁধারে ৬ শত কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা


 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে প্রায় ৬ শত কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই কৃষক। তাদের একজন ভ্যান চালক নিশাদ রায়, যার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই কলা বাগান।


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাগানে ঢুকে একের পর এক কলা গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে কৃষকরা এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। মুহূর্তেই তাদের কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ ধ্বংস হয়ে যায়।


ক্ষতিগ্রস্ত কৃষকদের একজন জানান, অনেক কষ্ট করে ঋণ নিয়ে তিনি এই বাগান তৈরি করেছিলেন। কিন্তু কে বা কারা এমন নৃশংসভাবে সব গাছ কেটে দিলো, তা তিনি বুঝতে পারছেন না।


এদিকে, ভ্যান চালক নিশাদ রায়ের স্ত্রী ক্ষতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “এই বাগানটাই ছিল আমাদের বাঁচার একমাত্র ভরসা। এখন আমরা কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না।”


স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।


এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad