/> পটিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে হিন্দু ব্যবসায়ী নিহত - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

পটিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে হিন্দু ব্যবসায়ী নিহত

 


চট্টগ্রামের পটিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।


বুধবার সকাল পৌনে ১০টার দিকে কমলমুন্সির হাট সংলগ্ন জুলুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে।


ঈগল পরিবহন ও মারসা পরিবহনের বাসের মধ্যে এ সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।


নিহত বাঁশী মোহন (৫৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি ঈগল পরিবহনে করে মেয়েকে নিয়ে চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় যাচ্ছিলেন।


পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈগল পরিহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মারসা পরিবহনের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।


তিনি বলেন, ঘটনার সময় ঈগল পরিবহনের বাসটিকে পেছন থেকে আরেকটি বাসও ধাক্কা দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad