/> রাজনগরে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাজনগরে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

 


বিজয় সরকার,সিলেট বিভাগীয় ব্যুরো চিফ - সনাতন টিভি


মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রাচীন তীর্থস্থান শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।

আশ্রমে পৌঁছালে সভাপতি নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক রুদ্রজিত দে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন। এ সময় নবনির্মিত ‘ভক্ত নিবাস’-এর উদ্বোধন করা হয়। পরবর্তীতে সহকারী হাইকমিশনার মন্দিরে পূজা-অর্চনায় অংশগ্রহণ করেন এবং আশ্রমের আবাসন ব্যবস্থা, রান্নাঘর, গোশালা ও প্রশাসনিক কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সফর শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ, সহ-সভাপতি ক্ষিতির চন্দ্র, সাংগঠনিক সম্পাদক নিতাই মিত্র, প্রচার সম্পাদক রতন লাল দে-সহ আশ্রমের ভক্তবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী হাইকমিশনার বলেন, এ পবিত্র আশ্রমে এসে তিনি আনন্দিত। ধর্মীয় শৃঙ্খলা, আন্তরিকতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি এ ধরনের আধ্যাত্মিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম প্রায় সাড়ে তিনশ বছরের ঐতিহ্য বহন করে আসছে এবং ধর্মীয় সাধনা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad