/> ফটিকছড়িতে নাথপাড়া জাগো সংঘের ৫ম বর্ষপূর্তি ও গীতা জয়ন্তী উৎসব রবিবার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ফটিকছড়িতে নাথপাড়া জাগো সংঘের ৫ম বর্ষপূর্তি ও গীতা জয়ন্তী উৎসব রবিবার

 


ফটিকছড়ি প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬ 

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নাথপাড়া জাগো সংঘের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২২ মার্চ (রোববার) দিনব্যাপী বর্ণাধ্য ‘গীতা জয়ন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হতে যাচ্ছে। বাউন্ডারপাড় বাজার সংলগ্ন নাথপাড়া এলাকায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমদ্ভগবদ্গীতার মহান আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে থাকছে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

​দিনব্যাপী কর্মসূচি: উৎসবের সূচি অনুযায়ী, ওইদিন ভোর ৬টায় উষা কীর্তন ও মঙ্গলআরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ আস্বাদন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে বিশেষ ধর্মীয় আলোচনা সভা এবং সন্ধ্যায় শুরু হবে সংগীতানুষ্ঠান।

​বিশেষ আকর্ষণ: অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ব্যাখ্যা পরিবেশন করবেন দেশবরেণ্য গীতাপাঠক ও ভাগবতী বক্তা ডাঃ শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ) ও তাঁর দল 'শুভম মিউজিক্যাল গ্রুপ'। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রাত ৮টায় বিশেষ কনসার্ট পরিবেশন করবে দেশের জনপ্রিয় ও সর্বপ্রথম সনাতনী রক ব্যান্ড 'প্রণাম'।

 আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজনকে উপস্থিত থেকে উৎসব সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


​যাতায়াত পথ: চট্টগ্রামের বিবিরহাট অথবা হেঁয়াকো থেকে বাস বা সিএনজি যোগে কোটবাড়িয়া নেমে পশ্চিমে আধা কিলোমিটার দূরত্বে বাউন্ডারপাড় বাজার সংলগ্ন নাথপাড়ায় গেলেই পাওয়া যাবে উৎসবের মূল প্রাঙ্গণ।

No comments:

Post a Comment

Post Top Ad