চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নর ৪নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী সীতাকালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে পূজারীরা মন্দিরে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, এর আগে আশপাশের এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও মন্দিরে এমন দুঃসাহসিক চুরি এই প্রথম।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

No comments:
Post a Comment