ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করলে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লারের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল।
তবে কী কারণে মেঘমল্লার বসু আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর বন্ধু বা সংগঠনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মেডিক্যাল সূত্র জানিয়েছে, তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment