/> আগামীকাল মুক্তি পাচ্ছে 'পিএম নরেন্দ্র মোদি' - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

আগামীকাল মুক্তি পাচ্ছে 'পিএম নরেন্দ্র মোদি'



অবশেষে আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে তৈরি সিনেমা 'পিএম নরেন্দ্র মোদি'। এই বায়োপিক নির্মাণ করেছেন পরিচালক ওমাং কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা বিবেক ওবেরয়।


বলা হচ্ছে, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চা বিক্রেতা থেকে নরেন্দ্র মোদির পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার বিস্ময়কর গল্প বিধৃত হয়েছে এই সিনেমায়।

ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে ‘পিএম নরেন্দ্র মোদি’। যদিও বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে গেছে। অন্যদিকে, সম্প্রতি ছবির প্রধান অভিনেতা বিবেক ওবেরয় মিম-কাণ্ডে সমালোচিত। তবু এই চলচ্চিত্র দেখতে উন্মুখ অগণিত দর্শক। আজ লোকসভা নির্বাচনের ফল বেরোবে। আর কালই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

‘পিএম নরেন্দ্র মোদি’র পরিচালক ওমাং কুমার। ছবিটি প্রযোজনা করেছেন সুরেশ ওবেরয়, সন্দীপ সিংহ, অর্চনা মনীষ ও আনন্দ পণ্ডিত। ছবির চিত্রনাট্য লিখেছেন বিবেক ওবেরয় ও অনিরুদ্ধ চাওলা।

এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বোমান ইরানি, জারিনা ওয়াহাব, বরখা সেনগুপ্ত, মনোজ জোশি, রাজেন্দ্র গুপ্ত, দর্শন কুমার। এই ছবির সংগীত পরিচালক রিতেশ মোডাকা ও এ আর রহমান। এই ছবির নির্মাণব্যয় ২০ কোটি রুপি।

No comments:

Post a Comment

Post Top Ad