/> শাহরাস্তীতে জাগো হিন্দু পরিষদের উদ্দ্যোগে চিকিৎকা সেবা ক্যাম্প উদ্বোধন। - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শাহরাস্তীতে জাগো হিন্দু পরিষদের উদ্দ্যোগে চিকিৎকা সেবা ক্যাম্প উদ্বোধন।



রাজীব চন্দ্র শীলঃচাঁদপুর জেলা'র শাহরাস্তী উপজেলা'র শ্রী শ্রী মেহের কালী বাড়িতে ৪০ প্রহরব্যাপী শ্রী শৃরী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয়েছে ।এতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে।অনুষ্টান উপলক্ষে ভক্তদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জাগো হিন্দু পরিষদ শাহরাস্তী শাখা চিকিৎসা সেবা ক্যাম্প চাঁদপুর জেলার আহ্বায়ক ও কচুয়া থানার সভাপতি সাংবাদিক রাজীব চন্দ্র শীল উদ্বোধন করেন। এই সময় প্রধান অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান শাহরাস্তী উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরাম, দুলাল কৃষ্ণ দেবনাথ,তাপস বাবু,জাগো হিন্দু পরিষদ শাহরাস্তী শাখার উপদেষ্টা উত্তম পাল,আহ্বায়ক জয়জিত সরকার,যুগ্ম আহ্বায়ক প্রতাপ ঘোষ,দেবাশীষ ঘোষ আপন ও মিডিয়া বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস  প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জাগো হিন্দু সংগঠনের বিভিন্ন সেবা মুলক কর্মকান্ড পরিচালনার ফলে সুনাম অর্জন করে চলেছে। এই সংগঠনে ঐক্য আগামীতে আরো অনেক দুর নিয়ে যাবে। উদ্ভোধক রাজীব চন্দ্র শীল বলেন জাগো হিন্দু পরিষদ সব সময় হিন্দু সমাজের উন্নয়নে ও সেবায় কাজ যাচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের সহযোগীতায় নিঃস্বার্থ ভাবে কাজ করলে দ্রুত সংগঠনের কার্যক্রম বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন এই চিকিৎসা সেবা ক্যাম্পে থেকে  আগত ভক্তরা বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিক পরীক্ষা সহ প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad