/> ব্রিটিশ বিরোধী অান্দোলনের সহযোদ্ধা সাবিত্রী দেবীর পৈতৃক ভিটায় মসজিদ নির্মানের পায়তারা। - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ব্রিটিশ বিরোধী অান্দোলনের সহযোদ্ধা সাবিত্রী দেবীর পৈতৃক ভিটায় মসজিদ নির্মানের পায়তারা।



ব্রিটিশ বিরোধী অান্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার সহযোদ্ধা সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী ছিলেন তৎকালীন জমিদার। পটিয়া থানাধীন ধলঘাট সাবিত্রী দেবীর বাস্তুভিটায় তিনি মারা যাওয়ার পর তার নামে একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি স্থানে বসবাস করে পেটাং ফকির। বর্তমান পেটাং ফকিরের উত্তরসূরীগন ব্রিটিশ বিরোধী অান্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার সহযোদ্ধা সাবিত্রী দেবীর স্মৃতিস্তম্ভটি রাতে আঁধারে উক্ত জায়গা দখলের উদ্দেশ্য ভেঙ্গে ফেলে। এই পেটাং ফকির তৎকালীন সময়ে হিন্দু ধর্মালম্বীদের ঐতিহাসিক ধলঘাট শীতলা বাড়ির পাশে মসজিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।স্থানীয় সনাতন সমাজের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন এগিয়ে আসলে তা সম্ভব হয়নি । বর্তমানে সাবিত্রী দেবী স্মৃতিস্তম্ভটি কোন অস্তিত্ব নেই বললে চলে। ব্রিটিশ বিরোধী অান্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার সহযোদ্ধা সাবিত্রী দেবীর স্মৃতি ঘেরা বাড়িটিতে পেটাং ফকিরের উত্তরসূরী ও বর্শধর বিগত কয়েকবছর অাগে রাতের অন্ধকারে মাটি দিয়ে একটি মসজিদ নির্মান করে অবৈধ ভাবে দখলে নেয়।বর্তমানে সাবিত্রী দেবীর সৃত্মিচিহ্ন মুছে দেওয়ার লক্ষ্যে উক্ত জায়গা মসজিদের নামে দখল ও অবস্থিত শীতলা মন্দিরও ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র করছে বলে জানা যায়। এই 


বিষয়ে বিপ্লবী সাবিত্রী দেবী ট্রাস্ট সভাপতি এডভোকেট রঘু মনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ প্রশাসন উক্ত স্থানে উপস্থিত হয়। পেটাং ফকিরের উত্তরসূরীগন পুলিশ প্রশাসনকে হুমকি প্রদান করে।  উক্ত বিষয় নিয়ে চট্টগ্রামে বিভিন্ন সনাতনী সংগঠন ক্ষোভ প্রকাশ করে। ব্রিটিশ বিরোধী অান্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার সহযোদ্ধা সাবিত্রী দেবীর সৃতি বিজড়িত পৈতৃক ভিটা উদ্ধার ও তার সৃত্মিস্তম্ভ পুনরায় স্থাপন করার জন্য বর্তমান সরকারের নিকট অনুরুধ জানান সনাতনী সংগঠন গুলো।

No comments:

Post a Comment

Post Top Ad