/> কচুয়ায় সংখ্যালঘুদের পুকুর দখলের চেষ্টা ও প্রাণ-নাশের হুমকি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

কচুয়ায় সংখ্যালঘুদের পুকুর দখলের চেষ্টা ও প্রাণ-নাশের হুমকি


কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বেদপুর মজুমদার বাড়ির সুভাশ মজুমদার গংদের পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সুভাশ মজুমদার গং বাদী হয়ে গোহট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সুভাশ মজুমদার গং পাশ্ববর্তী গ্রামের বাবুল মিয়ার নিকট তাদের যৌথ মালিকানাধীন ৬৬ শতাংশের একটি পুকুর ২ বছরের জন্য মৌখিক মাছ চাষ করতে সন বাৎসরিক হিসেবে দেয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাবুল মালিক পক্ষের সাথে যোগাযোগ না করে বুরগী গ্রামের আবুল কাশেমের সাথে আতাত করে পুকুরটি হাত বদল করে নেয়। মালিকপক্ষ বিষয়টি টের পেয়ে বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে বাবুল তালবাহানা শুরু করে। দীর্ঘদিন ধরে বাবুলের সাথে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ির যাতায়াতের রাস্তা মেরামতের জন্য মালিকপক্ষ তাদের পুকুর থেকে মাটি উত্তোলন করে। এমনি মুহুর্তে কাশেম গং মাটি উত্তোলনে বাঁধা প্রদান করে এবং প্রাণ-নাশের হুমকি দিয়ে মাটি উত্তোলনের ভেকু তুলে দেয়।
 এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, বাবুল ও কাশেম কতৃক সুভাশ মজুমদার গংদের পুকুর জোড়পূর্বক দখলের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষকে দুইদিন পর ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করি। সুভাশ গংরা ওই দিন যথাসময়ে উপস্থিত হলেও অভিযুক্ত বাবুল ও কাশেম হাজির হননি। এমতাবস্থায় ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের লোকজন ন্যায়বিচার ও নিরাপত্তাহীনতায় স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad