/> রাউজানের নন্দীপাড়ায় ২৯১তম শ্যামাপূজা ও ষোড়শপ্রহর মহানামসংকীর্তন শুরু ৫ নভেম্বর - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাউজানের নন্দীপাড়ায় ২৯১তম শ্যামাপূজা ও ষোড়শপ্রহর মহানামসংকীর্তন শুরু ৫ নভেম্বর

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুরে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন তীর্থস্থান নন্দীপাড়া শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী শ্যামা মায়ের ২৯১তম পূজা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামসংকীর্তন। চার দিনব্যাপী এ ধর্মীয় উৎসব চলবে ৮ নভেম্বর পর্যন্ত।


উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভা, ষোড়শপ্রহর মহানামসংকীর্তন, শ্যামাপূজা, বলিদানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মহতী ধর্মসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর।

মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানামসংকীর্তন ও পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।



উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নন্দীপাড়া শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি। কমিটির সভাপতি নহার রঞ্জন সর্ববিদ্যা, সাধারণ সম্পাদক শিমুল নন্দী ও অর্থ সম্পাদক লিটন নন্দী (লিটু) এক যৌথ বার্তায় ভক্ত-অনুরাগীদের যথাসময়ে উপস্থিত হয়ে শ্যামা মায়ের চরণে ভক্তি নিবেদনের আহ্বান জানিয়েছেন।


আয়োজকদের প্রত্যাশা, মহানামসংকীর্তনের পবিত্র সুর ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখরিত এ আয়োজন ভক্তদের মধ্যে সম্প্রীতি, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad