চট্টগ্রামে 'গী্তামৃতম্ সংঘ'-এর বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক মহাযজ্ঞ 'প্রস্ফুটন-২৬'
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
ধর্মীয় মূল্যবোধের চর্চা, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়েছে 'গী্তামৃতম্ সংঘ-বাংলাদেশ'-এর বর্ণাঢ্য আয়োজন 'প্রস্ফুটন-২৬'। আগামী ১ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামালখান প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে শ্রীশ্রী গীতার অমিয় বাণী ও ধর্মীয় চেতনায় আলোকপাত করতে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব, চিন্তাবিদ এবং সমাজসেবকমণ্ডলী। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও গী্তামৃতম্ সংঘের উপদেষ্টা ডাঃ নেহেরু লাল ধর। এতে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শ্রী লিটন দাশ।
আয়োজনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন গী্তামৃতম্ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রুবেল কান্তি নাথ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও রয়েল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ নারায়ন চন্দ্র নাথ। বিশেষ সম্মানীয় 'মহান অতিথি' হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন সৃষ্টি ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এমজেএফ। এছাড়া বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে অংশ নেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী রাজীব ধর (তমাল)।
অনুষ্ঠানে আত্মিক উন্নয়ন ও ধর্মীয় ভাবধারার ওপর আধ্যাত্মিক অলোচনা উপস্থাপন করবেন হাটহাজারীর শ্রীশ্রী গৌরাঙ্গ বাণী সেবাশ্রমের শ্রীমৎ স্বরূপদাস বাবাজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শ্রী ভবতোষ শীল এবং মুখ্য আলোচক হিসেবে থাকবেন প্রতিষ্ঠাতা শ্রী উজ্জ্বল চন্দ্র চান্দ। এছাড়া আলোকিত বক্তা হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী সামাজিক ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী বিনয় কৃষ্ণকমল। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও চিকিৎসকমণ্ডলী বিশেষ অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে এই অনুষ্ঠানে অংশ নেন।
গী্তামৃতম্ সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী, সুধীজন ও ভক্তদের এই মিলনমেলায় উপস্থিত থেকে আয়োজনটি সফল করেন।

No comments:
Post a Comment