/> খাগড়াছড়িতে বিশ্ব হিন্দু মহাসভার চট্টগ্রাম মহানগর কমিটির আনুষ্ঠানিক অনুমোদন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

খাগড়াছড়িতে বিশ্ব হিন্দু মহাসভার চট্টগ্রাম মহানগর কমিটির আনুষ্ঠানিক অনুমোদন




খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সামাজিক সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাঘাট শিশু সদনে বিশ্ব হিন্দু মহাসভা, চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের দেশ প্রধান মৃদুল মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের সভাপতি বরুন চন্দ্র সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডাঃ প্রদ্যোৎ কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র সাহা। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির বিশিষ্ট সমাজসেবক সুরেশ বরণ ত্রিপুরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট অমিত সেন।


অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়। এ সময় নবঅনুমোদিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক নিউটন দেব, সদস্য সচিব জুয়েল দেব, দীপ্ত মল্লিক, দীপ্ত সিংহ, শুভ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।


বক্তারা সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্তীর পরম পূজনীয় পিতৃদেব, চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রথিতযশা আইনজীবী প্রয়াত এডভোকেট হরিপদ চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনায় বিশেষ প্রার্থনা, নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। এ সময় চম্পাঘাট শিশু সদনের শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।


অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতির বক্তব্য প্রদান করেন চম্পাঘাট অখণ্ড মণ্ডলী ও চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরা। পরে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ , ও দেবা শিশুদের মাঝে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।


অনুষ্ঠানের শেষ পর্বে সনাতন ধর্মের চিরন্তন দর্শন ও আধ্যাত্মিকতার ভাবধারা তুলে ধরে নির্মিত “আদি থেকে অনন্ত” চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, সনাতন ধর্ম, সংস্কৃতি, সেবা ও আধ্যাত্মিকতার মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা, সামাজিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad