/> চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে শারদ বস্ত্র বিতরণ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে শারদ বস্ত্র বিতরণ

 


চট্টগ্রাম, ১৭ অক্টোবর ২০২৬: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদ বস্ত্র বিতরণ করেছে জাগো হিন্দু পরিষদ (JHP) চট্টগ্রাম জেলা। শনিবার সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন।



বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী, ট্রাস্টি শ্রীযুক্ত রাজীব ধর তমাল, ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল এবং কারা পরিদর্শক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মাসহ সংগঠনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad