/> আন্দরকিল্লার রাজাপুর লেইনে গণেশ চতুর্থী উদযাপন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

আন্দরকিল্লার রাজাপুর লেইনে গণেশ চতুর্থী উদযাপন

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আন্দরকিল্লাস্থ রাজাপুর পূজা উদ্যাপন মৈত্রী সংসদ এর আয়োজনে দশমহাবিদ্যা মন্দিরে গণেশ চতুর্থী ধর্মীয় ও মানবিক কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পূজা, আরতি, গীতা ও চণ্ডীপাঠ, অঞ্জলি নিবেদন, বালক ভোজন, আলোচনা পর্ব ও প্রসাদ আস্বাদন। এ উপলক্ষে আলোচনা পর্বে প্রধান আলোচক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, বুদ্ধি, প্রজ্ঞা ও সমৃদ্ধি অর্জনের জন্য ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পূজা করা হয়। শিশু-কিশোরদের গণেশ দেবতার মতো মাতৃ- পিতৃভক্তি রাখা চাই। ধর্মীয় আচার- অনুশীলন একজন মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। মূল্যবোধের অবক্ষয়ের এ দুঃসময়ে সকলের ধর্মের পথ অনুশীলন করা উচিত। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তা সংগঠক রাজিব মিত্র, সমাজসেবী রাজিব মল্লিক, ধর্মানুরাগী নিউটন দে ববি, সংগঠক নয়ন দাশ, সংগীত পরিচালক সব্যসাচী চৌধুরীর রণি ও কণ্ঠশিল্পী অলোক দেবনাথ। সংগঠক ও সমাজসেবক রাজীব মিত্র বলেন, আজকের শিশুরা আগামী দিনের কাণ্ডারী।তাদেরকে যোগ্য করে গড়ে তোলা মাতা-পিতা, রাষ্ট্র সকলের দায়িত্ব। পূজার সর্বজনীন আবেদন ছড়িয়ে দিতে শতাধিক বালককে গণপতিরূপে ভোজন নিবেদন করলো পূজা উদযাপন মৈত্রী সংসদ।

No comments:

Post a Comment

Post Top Ad